হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছয় বছর আগে চট্টগ্রামে অপহৃত কাস্টমস কর্মকর্তার লাশ মিলল ফেনীতে

জেলা প্রতিনিধি, ফেনী

ছয় বছর আগে চট্টগ্রাম থেকে অপহৃত কাস্টমস কর্মকর্তা আবদুল আহাদ (৪৬) এর লাশ ফেনীর ছাগলনাইয়া উপজেলায় উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, লাশের পকেটে থাকা উত্তরা ব্যাংক ফেনীর বিরিঞ্চি শাখার একটি চেকের সূত্রে তার পরিচয় নিশ্চিত করা হয়।

চেকে থাকা তথ্য অনুযায়ী নিহতের নাম আবদুল আহাদ, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের ইমানী মিয়ার ছেলে।

ছাগলনাইয়া থানার ওসি মো. আবুল বাশার বলেন, ‘ব্যাংক কর্তৃপক্ষের মাধ্যমে আমরা নিহতের পরিচয় শনাক্ত করেছি। লাশ ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

পারিবারিক সূত্র জানায়, আবদুল আহাদ ২০১৯ সালের ১ মে চট্টগ্রাম বিমানবন্দরে দায়িত্ব পালনকালে নিখোঁজ হন। পরদিন এক অজ্ঞাত নম্বর থেকে পরিবারের কাছে ফোন আসে— আহাদকে অপহরণ করা হয়েছে, মুক্তিপণ হিসেবে বিকাশে দু’লাখ টাকা পাঠাতে হবে। পরিবার টাকা পাঠালেও এরপর তার কোনো সন্ধান মেলেনি।

নিহতের বোন নাঈমা নাসরিন মনি বলেন, ‘আমার ভাই সিলেট ব্রিটানিকা উইমেন্স কলেজে প্রভাষক ছিলেন। পরে কাস্টমসে যোগ দিয়ে সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে দায়িত্ব পালন করেন। অপহরণের পর থেকে আমরা ভাইকে আর পাইনি। বুধবার ফেসবুকে দেখি ফেনীতে তার লাশ পাওয়া গেছে।’

নিহতের ভাগ্নে মোস্তাফিজুর রহমান জানান, আহাদের দুই কন্যাসন্তান রয়েছে। ছোট মেয়ে জন্মের আগেই তিনি নিখোঁজ হন। ছেলের খোঁজ না পেয়ে শোকে মারা গেছেন তার বাবা-মা।

তিনি বলেন,‘ছয় বছর নিখোঁজ থাকার পর এমনভাবে তার লাশ পাওয়া আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। এ মৃত্যু রহস্যজনক।’

ছাগলনাইয়া থানার এএসআই মো. শাহ আলম জানান, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে মৃত্যু হয়েছে।

নিহতের ভাই আবদুল নুর লাশ বুঝে নিতে মৌলভীবাজার থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

কুসিক প্রশাসক পদে আলোচনায় টিপু ও আবু

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ দোকান পুড়ে ছাই

দেড় বছর পর আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলা-ঢাকা বাস চলাচল শুরু

প্রেমের টানে শ্রীলঙ্কান তরুণী দাগনভূঞায়, ইসলাম গ্রহণ করে বিয়ে

চট্টগ্রামে গ্যাসলাইনে বিস্ফোরণ নিহত তিন জনের বাড়ি শোকের মাতম

পাহাড় কাটার দায়ে বিপিসিকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

মিয়ানমারে পাচারকালে ১৮০০ বস্তা সিমেন্টসহ ১৮ পাচারকারী আটক

মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য

তারেক রহমানের শাসনামলে দেশে গুন্ডামি ও চাঁদাবাজির ঠাঁই হবে না