হোম > সারা দেশ > চট্টগ্রাম

অপহরণের ৬ দিন পর ১২ লাখ টাকার মুক্তিপণে মুক্তি নুরুল ইসলাম

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

কক্সবাজার জেলার টেকনাফের বসতঘরে ঢুকে ফিল্ম স্টাইলে অপহরণের ৬ দিন পর অবশেষে ১২ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে মুক্তি মিলেছে অপহৃত নুরুল ইসলামের।

অপহরণের ৬ দিন পর স্বজনদের কাছে ফিরে এসেছে বলে নিশ্চিত করেছেন অপহৃত নুরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম।

গত ২০ নভেম্বর রাত ৯ টার দিকে টেকনাফের হ্নীলা পশ্চিম লেদায় ঘরের দরজা ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায় ডাকাতদল।

এসময় ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণালংকারও লুট করে নিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে তাকে উদ্ধার করতে এসে ডাকাতদলের সঙ্গে এপিবিএন পুলিশের সাথে ব্যাপক গোলাগুলির ঘটনা ও ঘটে।

টেকনাফ মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জায়েদ নুর বলেন,পুলিশের অভিযানের ভয়ে ডাকাতদল তাকে ছেড়ে দিতে বাধ হয়েছে। মুক্তিপণের বিষয় তিনি অস্বীকার করেন।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭