চট্টগ্রামের বাঁশখালীতে ফেসবুকে স্ট্যাটাসের এক ঘণ্টা পর সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ব্রাজিলের এক সমর্থক। সোমবার দুপুর ১২টার দিকে বাঁশখালী দারোগা বাজার ফায়ার সার্ভিস স্টেশনের সামনের এ দুর্ঘটনা ঘটে।
মৃত জুয়েল রানা (২৭) উত্তর চাম্বল সিকদার দোকান এলাকার শামসুল আলমের ছেলে।
জানা গেছে, দুর্ঘটনার এক ঘণ্টা আগে ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, ‘দল করি হারবে, জিতবে কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।’
বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, জুয়েল রানার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। স্বজনেরা থানায় মামলা দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেডএম