হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ, ১ জনের বাতিল

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে ১১ জন প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা এবং এক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম এ তথ্য নিশ্চিত করেন।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান ( বিএনপি), জেলা বিএনপির অর্থনীতিবিষয়ক কাজী নাজমুল হোসেন তাপস (স্বতন্ত্র), আবদুল বাতেন ( জামায়াতে ইসলামী), আমজাদ হোসেন আশরাফী (বাংলাদেশ খেলাফত মজলিস), নজরুল ইসলাম নজু (ইসলামী আন্দোলন বাংলাদেশ), কামরুল ইসলাম (জাতীয় পার্টি), শাহিন খান (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি), নাহিদা জাহান ( গণসংহতি আন্দোলন), নজরুল ইসলাম ভূঁইয়া (গণফ্রন্ট), মো. আশরাফুল হক (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ)। মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে সংশ্লিষ্ট প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মুসা সিরাজীর মনোনয়নপত্র ত্রুটিপূর্ণ থাকায় বাতিল করা হয়।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে মোট ১১জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাইবাছাই শেষে ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একজনের মনোনয়নপত্র ত্রুটিপূর্ণ থাকায় বাতিল করা হয়েছে।

এসআই

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

রাউজানে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৫৪

ফাঁদ পেতে মেছো বিড়াল পিটিয়ে মারলো মুরগির খামার মালিক