হোম > সারা দেশ > চট্টগ্রাম

সব ক্ষেত্রে কোরআন শিক্ষা বাধ্যতামূলক হলে সমাজে পাপ কমে যাবে

জাতীয় হাফেজ সম্মেলনে মনিরুল হক চৌধুরী

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, সব ক্ষেত্রে কোরআন শিক্ষা বাধ্যতামূলক হলে সমাজে পাপ কমে যাবে। আমি সংসদে যেতে পারলে সকল স্তরে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করার জন্য কথা বলবো।

গতকাল শনিবার সকালে ভিক্টোরিয়া সরকারি কলেজ মিলনায়তনে জাতীয় হাফেজ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মনিরুল হক চৌধুরী বলেন, মসজিদের খতিব ও মুয়াজ্জিনরা সবচেয়ে অবহেলিত। দেশের সকল মসজিদের খতিব ও মুয়াজ্জিনকে সরকারি বেতনকাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে, দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন করা হবে। 

তিনি বলেন, আলেমরা এদেশের সম্পদ। আলেমদের উপর কোনো আঘাত সহ্য করা হবে না। আলেম যে দলের যে মতেরই হোক তাদের রক্ষা করা নিরাপত্তা দেওয়া আমাদের সকলের দায়িত্ব।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন- মাওলানা ইয়াসিন নুরী আল গাজীপুরী, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, জেলা তাঁতী দলের সদস্য সচিব মাহমুদুর রহমান পিটার, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, হাফেজ কল্যাণ সমিতির মহাসচিব ক্বারী হুমায়ুন কবির ,সাংগঠনিক সম্পাদক মহসিন উদ্দিন বেলালী, অর্থ সম্পাদক   হাফেজ ইজহারুল হক সিরাজী, বাংলাদেশ খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামিম মজুমদার,  কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব নাসির উদ্দিন প্রমুখ। 

সম্মেলনে বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ হাফেজদের বৃত্তি প্রদান করা হয়।

কুতুব‌দিয়ায় সাদা স্ট্যাম্পে বি‌ক্রি মু‌জিববর্ষের ঘর

ফটিকছড়িতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

মাটিরাঙ্গায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর চিকিৎসা-মানবিক সহায়তা

মাদ্রাসায় শিশু ধর্ষণের দায়ে দারোয়ানের যাবজ্জীবন কারাদণ্ড

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মব সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন

আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

রামগঞ্জে ফসলি জমি থেকে যুবকের লাশ উদ্ধার

শাপলায় গণহত্যার বিচার দাবিতে পটিয়ায় ছাত্রশিবিরের মানববন্ধন

রায়পুরে অটোচালক রাজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

৬০ লাখ টাকার চোরাই কাপড়সহ স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা গ্রেপ্তার