হোম > সারা দেশ > চট্টগ্রাম

দলে না থাকলেও খালেদা জিয়ার দেয়া দায়িত্ব পালন করে যাবেন রুমিন ফারহানা

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেছেন দল থেকে বহিষ্কৃত বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।

এ সময় তিনি বলেন, আমি দল ছেড়ে যাইনি, এলাকার মানুষকেও ছেড়ে যাইনি। দেশনেত্রী খালেদা জিয়া আমার ওপর যে লড়াইয়ের দায়িত্ব দিয়ে গেছেন, তা শেষনিঃশ্বাস পর্যন্ত পালন করবো।

বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে স্থানীয়দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার শুরুতে তিনি খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন।

রুমিন ফারহানা বলেন, আমার নেত্রীর জানাজা ও দাফনও সম্পন্ন হয়নি, এর মধ্যেই আমার বিরুদ্ধে বহিষ্কারাদেশ দেওয়া হয়। আমার সঙ্গে যদি কোনো বেইনসাফি বা অন্যায় হয়ে থাকে, তার বিচার আমি আল্লাহর দরবারে ছেড়ে দিলাম।

এ বিষয়ে সন্ধ্যায় মোবাইল ফোনে রুমিন ফারহানা আমার দেশকে বলেন, স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের সময় আমি আমার নেত্রীর জন্য দোয়া পড়েছি এবং সবাইকে দোয়া করতে বলেছি।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। তিনি হাঁস প্রতীক প্রত্যাশা করছেন বলে জানা গেছে।

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার