হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপি প্রার্থী জসিমের জন্য ভোট চাইলেন সংগীতশিল্পী আসিফ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ বাজারে বিএনপির এমপি প্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগে সংগীতশিল্পী আসিফ আকবর। ছবি: আমার দেশ

কুমিল্লা-৫ আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের জন্য ভোট চেয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। মঙ্গলবার ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ বাজারে জসিম উদ্দিনের গণসংযোগে অংশ নিয়ে ভোট চান তিনি।

সংগীতশিল্পী আসিফ আকবর বলেন, প্রিয় বুড়িচং এবং ব্রাহ্মণপাড়াবাসী—আমি আজ ব্রাহ্মণপাড়ায় গণসংযোগে এসেছি। সাহেবাবাদ ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের সাথে বসে অনেক কথা হয়েছে। আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি সবাই সারাদিন ধানের শীষ মার্কায় ভোট দেবেন। ওই দিন আপনারা জসিম উদ্দিন ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি আবারও আপনাদের এলাকায় আসব। সারা দেশে সবার কাছে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইব। আমার আর্জি, আপনারা সবাই ধানের শীষে ভোট দেবেন।

কুমিল্লা-৫ আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিন বলেন, দেশবরেণ্য শিল্পী আসিফ আকবর আমার নির্বাচনি এলাকায় এসেছেন। এজন্য উনাকে আমি ধন্যবাদ জানাই। উনার আগমনে আমার এলাকার সাধারণ নেতাকর্মীরা খুবই আনন্দিত ।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে আহত ৫

দাদাদের সংবিধান দিয়ে বাংলাদেশ চলতে পারে না

দেশ গড়তে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য: কৃষিমন্ত্রী

ঈদকে ঘিরে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ ৪ ডাকাত আটক

দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে, যুদ্ধের কোন প্রভাব পড়বে না: খাদ্যমন্ত্রী

চট্টগ্রামে প্রধান ঈদ জামাত সকাল ৮টায় জমিয়তুল ফালাহ মসজিদে

সন্দ্বীপে জেলের একমাত্র নৌকা চুরি, আতঙ্ক জেলেপাড়ায়

জ্বালানিবাহী আরো পাঁচ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে পড়ে পুড়ে ছাই

সন্দ্বীপে ৩০ ঘণ্টা পর বিদ্যুৎ ফিরলেও অন্ধকারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স