হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা নিহত

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় এক এনসিপি নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে ফ্লাইওভারের জিইসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাইয়াজ তাজরিয়ান (২৫) চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য। তিনি হাটহাজারী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাকিম উদ্দিনের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফাইয়াজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ হাসপাতালের মর্গে রাখা হয়।

পুলিশের ভাষ্য, ফ্লাইওভারের জিইসি এলাকায় একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। মোটরসাইকেলে যাওয়ার সময় ফাইয়াজ সেটির পেছনে ধাক্কা দিলে গুরুতর আহত হন।

চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান রিদয় বলেন, দুর্ঘটনার সময় বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। একই সঙ্গে ফ্লাইওভারের ওই অংশের সড়কবাতিও নিভে ছিল। ফলে সামনে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানটি দেখতে না পেরে ফাইয়াজ মোটরসাইকেল নিয়ে সেটির পেছনে ধাক্কা দেন।

তিনি আরো বলেন, ফাইয়াজ তাজরিয়ান দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে তিনি দলের একটি মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

জেডএম

চট্টগ্রাম-কক্সবাজারে চার ট্রেনের যাত্রা বাতিল, ফেরত দেওয়া হচ্ছে ভাড়া

কাপ্তাইয়ে পাহাড়ধসে যান চলাচল বন্ধ, বান্দরবানে নিরাপত্তা জোরদার

চট্টগ্রামে জলাবদ্ধতায় স্থবির নগরজীবন

সবার জন্য উন্মুক্ত হলেও মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা

আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিল সমর্থকের মৃত্যু

চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

মিরসরাইয়ে পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

বাঁশখালীতে পানিবন্দীদের দ্রুত আশ্রয়কেন্দ্রে নেওয়ার উদ্যোগ

কাপ্তাই হ্রদে পানি বাড়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫ ইউনিট চালু

মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ