হোম > সারা দেশ > চট্টগ্রাম

মানবসেবার আড়ালে অপহরণ চক্র, নির্বাহী পরিচালক ধরা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের কোর্ট বিল্ডিং এলাকা থেকে ঠিকাদার অপহরণের ঘটনায় একটি সেবামূলক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাহেদুল করিম বাপ্পী ও আনোয়ারা এলাকার মোরশেদ। রেজাউলের বাড়ি চট্টগ্রামের রাউজানে।

এর আগে, ১২ ফেব্রুয়ারি কোর্ট বিল্ডিং এলাকা থেকে মোহাম্মদ ইদ্রিসকে তুলে নেয়া হয়। পরে দুদিনের মাথায় বাকলিয়া এলাকা থেকে ওই ঠিকাদারকে উদ্ধার করে বিশেষ একটি সংস্থা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন ঠিকাদার ইদ্রিস।

ভুক্তভোগী ঠিকাদার ইদ্রিস বলেন, অপহরণ করার পর বাপ্পীসহ অন্যরা মোটা অংকের টাকা দাবি করেন। না হয়, মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন।

কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, বিশেষ অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে তোলা হয়েছে। এ ঘটনায় মূলহোতা ছিলেন বাপ্পী ও মোরশেদ। মানবসেবার আড়ালে বাপ্পী মূলত অপহরণ চক্রের সঙ্গে জড়িত।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি