হোম > সারা দেশ > চট্টগ্রাম

শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১১তম শাহাদাত বার্ষিকি পালিত

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী, ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংসদবিষয়ক উপদেষ্টা এবং প্রখ্যাত পার্লামেন্টারিয়ান সালাউদ্দিন কাদের চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাউজানের গহিরাস্থ পারিবারিক বাড়িতে এ কর্মসূচির আয়োজন করা হয়। পবিত্র কোরআন খতম শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে পরিবারের সদস্যরা তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, জ্যেষ্ঠ সন্তান ফয়েজ কাদের চৌধুরী, কনিষ্ঠ পুত্র সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী ও সাকের কাদের চৌধুরীসহ পরিবারের অন্যান্য সদস্য।

এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং নানা শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা দোয়া মাহফিলে অংশ নেন।

উল্লেখ্য, সালাউদ্দিন কাদের চৌধুরী বাংলাদেশের সংসদীয় রাজনীতির এক আলোচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তাঁর রাজনৈতিক জীবন, সংসদীয় ভূমিকা এবং রাউজানের মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা স্থানীয় রাজনীতিতে আজও আলোচিত। ১১তম মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে আয়োজিত এ ধর্মীয় কর্মসূচিতে তাঁর রুহের মাগফিরাত কামনা ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

তিন দিন পর কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু, ফিরছেন পর্যটকেরা

বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট ও সীমান্ত ফাঁড়ি পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

চট্টগ্রাম বন্দরে রুশ তেলবাহী জাহাজ মালিকানার দাবিতে মামলা

সাদিক কায়েমের গ্রামের বাড়ি পরিদর্শন করেছে সেনাবাহিনী

সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, জেলা জামায়াতের ক্ষোভ

টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার

বিজিবির বিশেষ অভিযানে শতাধিক আইইডি বোমা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বিদেশি পিস্তল ও গুলিসহ ফেনীর দুই চোরাকারবারি গ্রেপ্তার

সাদিক কায়েমের বাড়িতে পেট্টোলবোমা মেরে অগ্নিসংযোগ

নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান ডিসির