হোম > সারা দেশ > চট্টগ্রাম

নবীনগরে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জনসমাবেশ

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির ৩১ দফার কর্মসূচি বাস্তবায়ন ও আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন এ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আবদুল মান্নান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমার যে সকল ভাইয়েরা মনোনয়ন বঞ্চিত হয়েছেন, আপনাদের প্রতি আহবান জানাচ্ছি আসুন মান অভিমান ভুলে আমরা মিলেমিশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধানের শীষের বিজয় নিশ্চিত করতে একসাথে কাজ করি।

পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান, নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল প্রমুখ।

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাটিরাঙায় বিএনপি নেতাকর্মীর ওপর আ.লীগের হামলা, আহত ৪

নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধের বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান