হোম > সারা দেশ > চট্টগ্রাম

১০ লাখ চারা রোপণের ঘোষণা, লালদিঘিতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীর লালদিঘি মাঠে বুধবার শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষমেলা। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আয়োজিত এ মেলায় ৬১টি স্টলে মিলছে নানান প্রজাতির গাছের চারা।

প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি পরিবেশ রক্ষায় ১০ লাখ গাছ লাগানোর কর্মসূচি ঘোষণা করেন।

মেয়র বলেন, একসময় বাংলাদেশ ছিল বনভূমি ও সবুজ গাছে ভরপুর। কিন্তু অনিয়ন্ত্রিত দখল, পাহাড় উজাড় ও বন ধ্বংসের কারণে সবুজ আচ্ছাদন কমে গেছে। এ অবস্থা মোকাবিলায় সবাইকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিক সচিব আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমরসহ চসিকের বিভিন্ন বিভাগের প্রধান ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭