হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে মারধরের শিকার মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে মারধরের শিকার মো. জসিম উদ্দিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) ভোর পৌনে ৪টার দিকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সে।

নিহত জসিম উদ্দিন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রনকেলী গ্রামের মৃত তমছির আলীর ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) রাত ১১টার দিকে শহরের বড় মসজিদ এলাকা থেকে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি আহত অবস্থায় জসিম উদ্দিনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে।পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোররাতে মৃত্যু হয় তার।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. রোকন উদ দৌলা বলেন, আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা লোকজনের পরিচয় জানা যায়নি। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নিহতের পরিচয় শনাক্ত করেছে। শনিবার রাতে শহরের বড় মসজিদ এলাকায় তার সঙ্গে হাতাহাতি ও বাগবিতণ্ডার ঘটনা ঘটে। সেখানে তাকে মারধর করা হয়। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মিরসরাইয়ে ট্রেন-পিকআপ সংঘর্ষ, ৬ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

বিয়ের অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান, গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা

জোরারগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত, ৫ দিন পরই কথা ছিল দেশে ফেরার

সীতাকুণ্ডে আ. লীগের ঝটিকা মিছিল, ৭২ জনের বিরুদ্ধে মামলা

নোয়াখালীতে ছাত্রলীগ-যুবলীগের মিছিল: গ্রেপ্তার ৪৭, ওসি ক্লোজড

নিষিদ্ধ ছাত্রলীগের ২৪ সেকেন্ডের ঝটিকা মিছিল, আটক ৪৫

রামুতে ছেলের গুলিতে বাবা নিহত

অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের মহড়া, ৪৮ ঘণ্টা পেরোলেও গ্রেপ্তার শূন্য

বাঁশখালীতে বাড়ি দখল কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০