হোম > সারা দেশ > চট্টগ্রাম

একসঙ্গে চার নবজাতকের জন্ম দিলেন উখিয়ার ইয়াছমিন

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকার প্রবাসী রবিউল আলমের স্ত্রী ইয়াছমিন আক্তার একসঙ্গে চারটি নবজাতকের জন্ম দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে কক্সবাজারের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন ছেলে ও এক মেয়ের জন্ম দেন তিনি। ইয়াছমিনের স্বামী রবিউল আলম দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত আছেন।

নবজাতকদের দাদা নুর আহমদ বলেন, “মাশাআল্লাহ, একসঙ্গে চারটি নাতি পেয়েছি। আমাদের পরিবারের জন্য এটি পরম আনন্দের।”

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও নবজাতকদের সুস্থতা নিশ্চিত করতে প্রয়োজনীয় চিকিৎসা, পুষ্টি সহায়তা প্রদান করা হবে। চিকিৎসক ডা. রোকসানা আক্তার বলেন, “মা ও শিশুদের সুস্থতা আমাদের জন্যও পরম সাফল্য ও আনন্দের বিষয়।”

চিকিৎসকরা জানান, পূর্বপ্রস্তুতির কারণে অস্ত্রোপাচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে মা ও চার নবজাতক সুস্থ আছেন। নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণের জন্য এনআইসিইউতে রাখা হয়েছে।

সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নববর্ষ উদযাপনে

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর সঙ্গে মব সৃষ্টির অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

পটিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মাদক ও মানবপাচার নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহরাস্তি ও হাজীগঞ্জে খাজনা বন্ধের ঘোষণা এমপির

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ৫ পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

২৪-এর গণআন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাই বাস্তবতা তুলে ধরতে সক্ষম

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রী

কুমিল্লায় নিহত ৭ জনের লাশ বাড়িতে পৌঁচ্ছে দিচ্ছে জামায়াত