হোম > সারা দেশ > চট্টগ্রাম

আগামীকাল ফেনী যাচ্ছেন ডা. শফিকুর রহমান

জেলা প্রতিনিধি, ফেনী

ছবি: আমার দেশ

১১ দলীয় জোটের প্রধান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামীকাল শুক্রবার ফেনী আসছেন। এদিন সকাল ১০টায় তিনি ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে দলের নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন।

বৃহস্পতিবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছে জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখা।

এসময় তারা জানান, সকাল ৮টা থেকে জনসভা শুরু হবে। ১০টায় আমিরে জামায়াত বক্তব্য দেবেন। সমাবেশে ডাকসু ভিপি সাদিক কায়েমসহ আরো নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় দলের জেলা আমির মুফতি আবদুল হান্নান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, মাস্টার সামছুদ্দিন, ফেনী-১ আসনের জামায়াত প্রার্থী অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন, ফেনী-২ আসনের ১১ দলীয় প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ফেনী-৩ আসনে জামায়াত প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিক প্রমুখ।

ডিসি আমিরুলের প্রত্যাহার দাবি

ওমানে গাড়ির ভেতরে মৃত্যু হওয়া ৪ ভাইয়ের লাশ দেশে এসেছে

চট্টগ্রামে জাহাজে সহকর্মীর ছুরিকাঘাতে থাই নাগরিক নিহত

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো সাইবার অপরাধ

উখিয়ায় খেলতে গিয়ে পানিতে পড়ে রোহিঙ্গা শিশুর মৃত্যু

উখিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সরাইলে বিক্ষোভ ও মানববন্ধন

ভারতীয় মিশনকর্মীর মৃত্যুর পর অস্বাভাবিক তৎপরতা, প্রশ্নের মুখে হাইকমিশনের ভূমিকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

জামায়াতে যোগ দেওয়ায় মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ককে বহিষ্কার