হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ট্রাক-ট্রেন সংঘর্ষে নিরাপত্তা প্রহরী নিহত

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের সাগরিকা রেলগেট এলাকায় ট্রাক ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে শামসুল হাই আলম (৫০) নামে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে সাগরিকা স্টেডিয়াম সংলগ্ন রেলগেট দিয়ে একটি কনটেইনারবাহী মালবাহী ট্রেন পার হচ্ছিল। এ সময় একটি চালবাহী ট্রাক ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে থাকা নিরাপত্তা প্রহরী শামসুল হাই আলম চালের বস্তার নিচে চাপা পড়ে মারা যান। সংঘর্ষের ফলে ট্রেনের ইঞ্জিন ও একটি কনটেইনার উল্টে যায়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় এক নিরাপত্তা প্রহরী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনিসুর রহমান বলেন, সাগরিকা রেলগেটে ট্রাক ও ট্রেনের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাটি তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরো জানান, রেলওয়ের কোনো কর্মকর্তা বা কর্মচারীর গাফিলতি ছিল কি না, তা তদন্তে যাচাই করা হবে।

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত

নিহত ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী, ন্যায়বিচারের আশ্বাস

থানায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত মা-মেয়ে

লামা রিপোর্টার্স ক্লাবের দায়িত্বে তৈয়ব আলী ও বেলাল আহমদ

আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো বিজিবি