হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাটখিলে যুবলীগ নেতা মাসুদ রানা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী)

নোয়াখালীর চাটখিলে যুবলীগের সদস্য মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ থাকা যুবলীগ নেতা মাসুদ রানাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অভিযোগ থাকায় এবং বর্তমান রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার রাত ১১টার তাকে চাটখিল পৌর শহরের ফতেপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ রানা বিগত ৫ আগস্টের পর ফেসবুকসহ সামাজিক মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানা প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। তাকে গ্রেপ্তার করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’