হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় দুই বাসের সংঘর্ষে এক যাত্রী নিহত, আহত ১০

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই বাসের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সুয়াগাজী এলাকায় রাহাত ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ আবদুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি বাস সুয়াগাজী এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সিডিএম পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মদিনা পরিবহনের বাসের সামনের অংশ এবং সিডিএম পরিবহনের বাসের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় সিডিএম পরিবহনের যাত্রী ইমরান গাজী (২৮) ঘটনাস্থলেই নিহত হন। তিনি চাঁদপুর সদর উপজেলার ফজলুল হক গাজীর ছেলে। এছাড়া অন্তত ১০ জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আবদুল মমিন জানান, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত দুটি বাস জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেডএম

লোহাগাড়ায় মৎস্য খাতে ৮ কোটি টাকার ক্ষতি

লাখের বেশি পানিবন্দির জনপ্রতি বরাদ্দ মাত্র দেড় টাকা

চলন্ত ট্রাকে ডাকাতি, হামলায় চালক নিহত

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বন্যার পানি নামছে , বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন

অতিবৃষ্টিতে চট্টগ্রাম বন্দরে স্থবিরতা আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত

কুতুবদিয়ায় নিখোঁজ ৪ জেলের লাশ উদ্ধার

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএনপি নেতাকে লাথি দিলেন এমপি

সাতকানিয়ার বন্যা, ‘দোতলা বাড়িটি না থাকলে আমরা কেউ বাঁচতাম না’

বিএনপির মুখে এক, অন্তরে আরেক রূপ দেখতে পাচ্ছে জনগণ