হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড

চট্টগ্রাম ব্যুরো

নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে একদিনে সর্ব্বোচ্চ পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। ২৪ ঘণ্টার মধ্যে পাঁচ হাজারেরও বেশি টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে, যা বন্দরের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি।

এই রেকর্ডটি সৃষ্টি হয়েছে গত ২৭ আগস্ট সকাল ৮টা থেকে ২৯ আগস্ট সকাল ৮টা পর্যন্ত। এই সময়ে নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে কাজ করা প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড এই কৃতিত্ব অর্জন করে। বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা এই ঘটনাকে বন্দরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন।

শুক্রবার চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, এই ২৪ ঘণ্টায় মোট ৫০১৯ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে। এর মধ্যে ২,১০১ টিইইউস ছিল আমদানি কন্টেইনার এবং ২,৯১৮ টিইইউস ছিল রপ্তানি কন্টেইনার।

সিডিডিএল গত ৭ জুলাই নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের ২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থের অপারেটরের দায়িত্বভার গ্রহণ করে। দায়িত্ব নেওয়ার পর থেকেই কন্টেইনার হ্যান্ডলিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সংস্থাটি জানায়, চলতি মাসে ২৮ দিনে তাদের পরিচালনায় মোট ১ লাখ ৯ হাজার ২১৭ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, যার দৈনিক গড় ৩,৯০৩ টিইইউস। এর ফলে আগস্ট মাসে কন্টেইনার হ্যান্ডলিং প্রায় ৪০ শতাংশ বেড়েছে।

বন্দর কর্তৃপক্ষের এক বিশ্লেষণে দেখা যায়, সিডিডিএল দায়িত্ব গ্রহণের পর ৪৯ দিনে (৭ জুলাই থেকে ২৫ আগস্ট পর্যন্ত) মোট কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৯৩১ টিইইউস। এর আগের অপারেটরের ৪৯ দিনে (১৯ মে থেকে ৬ জুলাই) এই সংখ্যা ছিল ১ লাখ ১৯ হাজার ২৭৬ টিইইউস। এতে দেখা যায়, নতুন অপারেটর দায়িত্ব নেওয়ার পর কন্টেইনার হ্যান্ডলিং ৪৬.৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল