কক্সবাজারের টেকনাফ উপকূলে নাফনদীর মোহনা থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি ট্রলারসহ ৫জেলেকে ধরে নিয়ে গেছে।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) এস,এম অনীক চৌধুরী।
তারা হলেন, মোহাম্মদ আইয়ুব (২৪), মোহাম্মদ আজিমুল্লাহ (৩০), সালাম নুর(৩১), আয়ুব আলী (৩৭) এবং ছৈয়দ হোসেন (২৫)। তারা উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
ইউএনও বলেন, তারা টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার পথে মিয়ানমার সীমান্তবর্তী জলসীমার ভেতরে চলে যায়। এ সময় সেখান থেকে আরাকান আর্মি তাদের আটক করে মাছ ধরার ট্রলারসহ নিয়ে যায়।
তিনি আরো বলেন, আটক জেলেদের বিষয়ে বিজিবির মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া গ্রহণ করা হবে।
এমই