হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে ৩ দিনের তারুণ্যের মেলা শুরু

উপজেলা প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাইয়ে তিন দিনব্যাপী তারুণ্যের মেলা শুরু হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে কাপ্তাই কর্ণফুলি সরকারি কলেজ মাঠে এর আয়োজন করে উপজেলা প্রশাসন।

সোমবার বিকেলে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। এর আগে, বর্ণাঢ্য র‌্যালি হয়।

উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার আচার্য্যের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা এনামুল হক, কাপ্তাই থানার ওসি মো মাসুদ, রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনর রশিদ প্রমুখ।

মেলায় ৩০টি স্টল রয়েছে। এছাড়া শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার