হোম > সারা দেশ > চট্টগ্রাম

৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ও উখিয়া প্রতিনিধি

সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছেন যৌথ চেকপোস্টের সদস্যরা। একই সঙ্গে জব্দ করা হয়েছে সিএনজি অটোরিকশাও।

শুক্রবার কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যায় বিজিবি নেতৃত্বাধীন যৌথ চেকপোস এ ঘটনা ঘটে। বিজিবির রামু ব্যাটালিয়নের বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

আটক সিএনজিচালক ও ইয়াবা কারবারি আরিফ (৩৬) নোয়াখালী জেলার হাতিয়া থানার শাখিড়া বাজার এলাকার শলিরচড় গ্রামের মতিনের ছেলে।

বিজিবি সূত্র জানায়, সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশাকে ধাওয়া করে মরিচ্যা চেকপোস্টে নিয়ে তল্লাশি চালানো হয়। চালক প্রথমে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার করলেও পরে সিএনজির গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবির দাবি জব্দ করা ইয়াবার বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা। রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে আমরা কঠোর নজরদারি চালাচ্ছি। গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

ইয়াবাসহ জেলা তাঁতীদল নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ৬

বারে ডেকে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

হাজীগঞ্জে পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে গুলি করে হত্যাচেষ্টা যুবদল কর্মীর

জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

গভীর সমুদ্রে ভাসতে থাকা ৪ জেলে উদ্ধার করল কোস্ট গার্ড

ইসলাম ধর্ম, নবী (সা.)-কে নিয়ে কটূক্তি, হিন্দু যুবকের শাস্তির দাবিতে বিক্ষোভ

মেহেদির কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন এমপি সেলিম