হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছোট ভাইকে বাঁচাতে বড় বোনের পুকুরে ঝাঁপ, প্রাণ গেল দু’জনেরই

উপজেলা প্রতিনিধি, (নবীনগর) ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে নোয়াগাঁও গ্রামের পশ্চিম পাড়ায়।

মারা যাওয়া দুই ভাই বোন হলেন- ওই গ্রামের মো. সাদ্দামের ছেলে মো. শরীফ (৭) ও মেয়ে শিফা (৮)।

স্থানীয়রা জানান, দুপুরে সাত বছর বয়সের শরীফ বাড়ির পাশের পুকুরে পড়ে গেলে তার আপন বড় বোন আট বছর বয়সি শিফা তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু পানি থেকে ভাইকে তুলতে গিয়ে ভাইয়ের সাথে বোনও পানির নিচে তলিয়ে যায়।

পরে প্রতিবেশীরা তাদের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে নোয়াগাঁও বাজারের শান্তা ফার্মেসিতে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা করে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, পানিতে ডুবে দুইজন শিশু মারা যাওয়ার সংবাদ পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মুসলিম নির্যাতন বন্ধ না হলে ভারতের অখণ্ডতা রক্ষা পাবে না: হেফাজত আমির

পশ্চিমবঙ্গ ও আসামে মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ

ফেনীর আলোচিত সেই এসপিকে যোগদানের আগেই প্রত্যাহার

শিয়ালের মাংস বিক্রি, ২ জনকে জরিমানা

শিক্ষক পরিবারের উপর হামলা, ছাত্রদল নেতা কারাগারে

চাটখিলে পুকুরে বিষ দিয়ে ২৫ লাখ টাকার মাছ নিধন

দখল, দূষণ ও অব্যবস্থাপনায় সৌন্দর্য হারাচ্ছে গুলিয়াখালী সমুদ্রসৈকত

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ইউনিলিভার-চসিক-ইপসা চুক্তি নবায়ন

শিক্ষকদের দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

চট্টগ্রামে একিভূত ব্যাংকের বিভিন্ন শাখায় আমানতকারীদের অবস্থান