হোম > সারা দেশ > চট্টগ্রাম

চৌদ্দগ্রামে লরি উল্টে স্কুলছাত্র নিহত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে স্কুলে যাওয়ার পথে লরি উল্টে এক স্কুলছাত্র নিহত ও অপর এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিহান আমানগন্ডা গ্রামের উত্তরপাড়ার সাধুবাড়ির কুয়েত প্রবাসী আবুল হাশেমের ছেলে জিহান হোসাইন (১০)। আহত ছাত্রী একই বাড়ির আবু তাহেরের মেয়ে একই শ্রেণির ছাত্রী তানিসা আক্তার (১১)। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের চাচা আবুল কাশেম।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকাল সাড়ে ৯টায় আমানগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র জিহান হোসাইন ও ছাত্রী তানিসা আক্তার বিদ্যালয়ের উদ্দেশে মহাসড়কের চট্টগ্রামমুখী সড়কের পশ্চিম পাশ দিয়ে হেটে যাচ্ছিল। হঠাৎ একটি লরি (চট্টমেট্রো-ঢ-৮১-৪৩৯৮) নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে জিহান হোসাইন নিহত ও তানিসা আক্তার গুরুতর আহত হয়। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানার পুলিশ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ছাত্রীকে উদ্ধার শেষে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ির একাংশ উদ্ধার শেষে থানায় নিয়ে যায়।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ সাহাব উদ্দিন বলেন, পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করেছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে’।

বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে: হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে ডিসির ছয় মাসপূর্তিতে ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়ে আ.লীগ আইনজীবীদের মহড়া

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরশনে বন বিভাগের বৈঠক

উখিয়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল নারীর

৭০ বছরের জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উন্নয়নের আশ্বাস এমপি শামসুন্নাহারের

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: জামায়াত এমপি শাহজাহান

সরকার বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

চট্টগ্রামে শিশু হত্যা মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড