হোম > সারা দেশ > চট্টগ্রাম

চিংড়িতে জেলি মেশানোর দায়ে দুই বিক্রেতাকে জরিমানা

২০ হাজার টাকা মাত্র!

উপজেলা প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)

চিংড়ি মাছে জেলি মিশিয়ে বিক্রির অভিযোগে জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত । ছবি: আমার দেশ

চাঁদপুরের শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মিশিয়ে বিক্রির অভিযোগে দুই মাছ বিক্রেতাকে মাত্র ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার কালীবাড়ি বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ওই বাজারের মাছ ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫)।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চিংড়ি মাছে জেলি মিশিয়ে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুজন নিজেদের দোষ স্বীকার করেন।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তি উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ফায়দুল্লাহ মিয়া ও উপজেলা আনসার সদস্যরা।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান জানান, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এমএইচ

অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান, ধ্বংস ১২ ড্রেজার

৩৩ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত বিদায়, কাঁদল শিক্ষার্থীরা

উখিয়া সীমান্তে মাদক কারবার নিয়ে গোলাগুলি, গ্রেপ্তার ৪

পুলিশের গোপন তথ্য আ.লীগের পলাতক মন্ত্রীর কাছে, নজরদারিতে এসপির দুই ফোন

টেকনাফ-উখিয়ায় বিজিবির অভিযান, ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

কুমিল্লায় ১১ দিনে পুলিশের  সাঁড়াশি অভিযানে আটক ২৭৬৫

রায়পুরে পরিত্যক্ত বাড়িতে মিলল ১১টি শক্তিশালী বোমা

সমাজসেবা অফিস ও ভূমি অফিসে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ নথি

বাকলিয়ায় যুবককে নৃশংসভাবে হত্যা, গ্রেপ্তার ২

মিথ্যা ঘোষণায় সিগারেট তৈরির প্ল্যান্ট আমদানির চেষ্টা, মূল্য দেখানো হয়েছে ২৫ গুণ কম