হোম > সারা দেশ > চট্টগ্রাম

লবণের কেজি চার টাকা দিশাহারা চাষিরা

উপজেলা প্রতিনিধি, (কুতুবদিয়া) কক্সবাজার

কক্সবাজারের কুতুবদিয়ায় লবণ উৎপাদনের ভরা মৌসুমে লবণের দরপতনে দিশাহারা চাষিরা। মাঠে চাষিরা লবণের দাম পাচ্ছেন মণপ্রতি ১৬০ টাকা। যেখানে জমি লিজ মূল্য, শ্রমিক,পলিথিন সব মিলিয়ে প্রতিমণ লবণ উৎপাদনে খরচ পড়ে ৩০০ টাকা। ফলে লোকসানে এখন চাষিরা। চাষিদের মাথায় যেন বজ্রপাত।

চলতি লবণ মৌসুমে উপজেলার ছয় ইউনিয়নে ছয় হাজার একর জমিতে লবণ চাষ করছেন সাড়ে চার হাজার লবণ চাষি। গত ২০২৪-২৫ অর্থবছরে চাষিরা লবণের দাম না পাওয়ায় এবার ৫০০ একর জমি পতিত পড়ে আছে।

দক্ষিণ ধুরুং ইউনিয়নে লবণ চাষি কামাল জানান, গত মৌসুমে শ্রমিক খরচ পুরোটা ঘাটতি ছিল। চারকানি জমিতে এক লাখ টাকা লোকসান গুনতে হয়েছে। তাই এবার জমির লিজ মূল্য কম হলেও অনেক চাষি জমি পতিত রাখতে বাধ্য হয়েছেন। চলতি বছর লবণ উৎপাদনের ভরা মৌসুমে রেকর্ড পরিমাণ লবণ উঠছে। লবণের

দাম অতি নিম্নমুখীতে আসন্ন ঈদের কেনাকাটায় মারাত্মক প্রভাব ফেলছে বলে মনে করেন তিনি। আলী ফকির ডেইলের মাঠের চাষি ছোটন বলেন, ব্যবসায়িরা প্রতিমণ লবণের দাম দিচ্ছে ১৬০-৭০ টাকা। গত বছর তিন কানিজমিতে লবণ চাষ করে ন্যায্য দাম না পাওয়ায়, দেড় লাখ টাকা লোকসান দিয়েছে বলেও জানান ছোটন। লবণ উৎপাদনে খরচ বেশি হলেও সরকার নির্ধারিত লবণের দাম তারা পাচ্ছেন না। লবণের ন্যায্য দাম নির্ধারণ করতে হবে। বিদেশ থেকে লবণ আমদানি বন্ধ রাখলে হবে না। লবণের ন্যায্যমূল্য নির্ধারণসহ লবণ বোর্ড গঠন করা জরুরি।

উত্তর ধুরুং ইউনিয়নের লবণ ব্যবসায়ী হোছাইন বলেন, নারায়ণগঞ্জ, খুলনার লবণ মিলগুলোতে যে দাম দেবে, তারা সেই দামের ওপর ভিত্তি করে মাঠপর্যায়ে চাষিদের দাম দেওয়া হয়। প্রতিমণ লবণ ১৬০ থেকে ১৭০ টাকা দাম মাঠে চাষিরা পাচ্ছে। তবে আরো কমে যেতে পারে বলে মনে করেন তিনি। মাঠ থেকে লবণ কিনে শ্রমিক, পরিবহন খরচ, ঘাটসহ ৬০ টাকা নেওয়া হয়। কম-বেশি সব মাঠে একইভাবে খরচ নেওয়া হয় বলে জানান তারা।

কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, কুতুবদিয়া-মহেশখালী মানুষের প্রধান পেশা লবণ আর মৎস্য আহরণ। মাঠে লবণের কেজি চার টাকার কিছু ওপরে। লবণের ন্যায্য দাম নির্ধারণ না করে লবণ আমদানির পাঁয়তারা করা হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়। চাষিরা যেন লবণের ন্যায্য দাম পায়, সেজন্য সংসদে তার সরকারের মাধ্যমে একটি লবণ বোর্ড গঠনের উদ্যোগ নেবেন।

কুমিল্লায় ঈদ সামনে রেখে দর্জিপাড়ায় ব্যস্ততা

সাংবাদিকদের বেতন-ভাতা ও ওয়েজবোর্ড বাস্তবায়ন নিয়ে কাজ করছে সরকার

অভিযান শুরুর আগেই পালাল শীর্ষ সন্ত্রাসীরা, প্রশাসনের চেয়ে শক্তিশালী নেটওয়ার্ক তাদের

কুরআন হাতে প্রতিজ্ঞা করে সন্ত্রাসী সাজ্জাদের দলে যোগ দিতেন যুবকরা

রাউজানে অবৈধ ইটভাটাকে লাখ টাকা জরিমানা

মুছাপুরে রেগুলেটর না থাকায় নদী ভাঙন রোধ করা যাচ্ছে না

রামুতে পুলিশের যৌথ অভিযানে অপহৃত দুই কৃষক উদ্ধার

দোলনায় খেলতে গিয়ে ওড়না পেঁচিয়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার

সম্পত্তির ভাগ নিয়ে বাবাকে মারধর দুই ছেলের, হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু