হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘অপারেশন ডেভিল হান্ট’ লোহাগাড়া আ. লীগের সভাপতি গ্রেপ্তার

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরীকে (৫৩) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার বিকেলে সদর উপজেলার জমিদার পাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। খোরশেদ আলম চৌধুরী উপজেলা সদর লোহাগাড়া ইউনিয়নের জমিদার পাড়ার মৃত বেলায়ত চৌধুরীর ছেলে।

জানা যায়, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তিনটি মামলা রয়েছে। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। যথাসময়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল