হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঈদুল আজহায় ঐক্য ও শৃঙ্খলার বার্তা দিলেন সাঈদ আল নোমান

চট্টগ্রাম ব্যুরো

ঈদুল আজহায় নেতাকর্মীদের উদ্দেশ্য ঐক্য ও শৃঙ্খলার বার্তা দিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

তিনি বলেন, জনআস্থা ধরে রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শৃঙ্খলার সাথে কাজ করতে হবে। যতো বেশি জনগণের আস্থা আমরা ধরে রাখতে পারব, ততো বেশি দেশকে স্থিতিশীল রাখা যাবে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা। আর সেই কাজ হবে ভালো কাজ করার মাধ্যমে ঐক্য ধরে রেখে ও ঐক্য বাড়িয়ে।

বুধবার রাতে চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের সাংগঠনিক অংশসহ ১০টি ওয়ার্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার নেতাকর্মীদের মাঝে বিতরণকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশে সাঈদ আল নোমান বলেন, জনগণ যদি মনে করেন আমাদের দিয়ে তাদের কাজ হচ্ছে না, তাহলে আমরা দল হিসেবে অনেক বিপাকে পড়ব। কেন না জনগণ ও দলীয় নেতাকর্মীর শক্তি নিয়েই সরকার গঠিত হয়। সেই শক্তিকে আরো বাড়াতে হলে আমাদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে।

নোমান আরো বলেন, আমি আমার বাবার চিন্তার প্রতিফলন ঘটিয়ে রাজনীতি করার চেষ্টা করি। তার অনুভূতিগুলো আমার মধ্যে কাজ করে। তিনি শিখিয়েছেন, অভিভাবক কখনও বিমাতাসুলভ আচরণ করতে পারে না। করলে তিনি আরও অভিভাবক থাকেন না। আমার চোখে সবাই সমান। সবাই আমার দলের নেতাকর্মী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দীন, কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল্লাহ বাহার, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সবুর, যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম রাসেল প্রমুখ।

জেডএম

সীতাকুণ্ডে ১৭০০ কোটি টাকার মেগা প্রকল্প ঘোষণা আসলাম চৌধুরীর

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে

এবার ঈদুল আজহার আগে সহনীয় ছিল দ্রব্যমূল্য : অর্থমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে তেলবাহী জাহাজে আগুন

মুসলিম উম্মাহর শান্তি কামনায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে দোয়া

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ্ ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

ঈদের নামাজে যাওয়ার পথে সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

এতিম ও অসহায়দের জন্য মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর ৮ গরু বিতরণ

সময়ের সঙ্গে সঙ্গে থিতিয়ে গেছে মানুষের আবেগ, শহীদ সায়মনের মায়ের আক্ষেপ

৫ আগস্টের পর বাকলিয়ায় নজিরবিহীন গোলাগুলি, আহত ১৫ পুলিশ