হোম > সারা দেশ > চট্টগ্রাম

আবদুল আউয়াল মিন্টুর জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

জেলা প্রতিনিধি, ফেনী

জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। শনিবার (৭ ফেব্রুয়ারি) মিন্টুর পক্ষে তার নির্বাচনি এজেন্ট মোহাম্মদ শামছুদ্দিন দাগনভূঞা থানায় এ জিডি করেন।

জিডিতে তিনি উল্লেখ করেছেন, গত ৪ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজারে জামায়াতের নির্বাচনি সভায় দলটির নেতা মেজবাহ উদ্দিন সাঈদ ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী মিন্টুকে হুমকি দিয়েছেন।

তাকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা. শফিকুর রহমান ক্ষমতায় গেলে আপনি কোথায় পালিয়ে যাবেন বলে বক্তব্য দেন। তিনি দম্ভ করে বলেন, শেখ হাসিনা ভাত রেখে পালিয়ে গেল, আপনাকে কী রেখে পালাতে হবে তা আমি বলতে চাই না।’

জিডিতে দাবি করা হয়, বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে প্রতিনিয়ত হুমকি-ধমকি দিয়ে আসছেন মেজবাহসহ অন্যান্য জামায়াত নেতা। এতে সম্মানহানি ও নিজের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে মনে করেন মিন্টু। এসবের প্রতিকার চেয়ে থানায় এই সাধারণ ডায়েরি করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে জামায়াত নেতা মেজবাহ উদ্দিন বলেন, ‘নির্বাচনকালীন আমি একটি রাজনৈতিক বক্তব্য দিয়েছি। এটিকে ব্যক্তিগত পর্যায়ে নেওয়ার কিছু নেই। আমি যা বলেছি, অনলাইনে পাওয়া যাবে। ভিডিওতে যে কেউ বক্তব্যটি শুনতে পারেন। পুলিশকে টাকা খাইয়ে আমার বিরুদ্ধে জিডি করা হয়েছে। এতে করে বিএনপির প্রার্থী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করছে।’

দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম