হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাতিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

নোয়াখালীর হাতিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আকরাম হোসেনকে বহিষ্কার করা হয়েছে। রোববার জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাহবুব ফাহাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নোয়াখালী জেলার অধিভুক্ত হাতিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আকরাম হোসেন দীর্ঘদিন ধরে সংগঠনের নিয়ম শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন কার্যকলাপে লিপ্ত রয়েছেন এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। এছাড়া তিনি দলের নেতৃবৃন্দের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করছেন।

সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের স্বাক্ষরে তাকে আহ্বায়ক পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ভবিষ্যতে তার বিরুদ্ধে আরও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ জানান, তার বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গিয়েছে। এছাড়াও সামাজিক মাধ্যমে সে দলের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করেছে। স্বেচ্ছাসেবক দলের নির্দিষ্ট কিছু নীতিমালা রয়েছে। এর বাইরে গেলে সংগঠন তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

দেবিদ্বারে পাওনা টাকার জন্য ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ