হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাইমচরের বাংলাবাজারে হামলা লুটপাট, আতঙ্কে ব্যবসায়ীরা

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

চাঁদপুরের হাইমচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের আঁধারে একদল দুষ্কৃতকারী দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এতে বাজারের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

১৬ মার্চ রাতে হাইমচরের বাংলাবাজারে এ ঘটনা ঘটে। রাত আনুমানিক ৮টা থেকে ৯টার মধ্যে প্রায় ৪০০ জন লোক বিদ্যুতের লাইন বন্ধ করে বাজারে হামলা চালায়।

ক্ষতিগ্রস্ত দোকানদাররা জানান, হামলাকারীরা নগদ অর্থ ও মালামাল লুট করে নিয়ে যায়।

ব্যবসায়ীরা জানান, হামলাকারীরা দুটি দলে বিভক্ত ছিল। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা চালায় তারা।

এ বিষয়ে হাইমচর থানার ওসি মহিউদ্দিন সুমন জানান, দুটি গ্রুপের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া জানান, এ ঘটনায় জড়িত ৭ জনকে আটক করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের থানায় এসে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তারা প্রশাসনের কাছে দ্রুত বিচার দাবি করেছেন।

সংরক্ষিত আসনে ব্রাহ্মণবাড়িয়ার তিন কন্যা

তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে মাশুল বাড়াল বিকডা, ব্যবসায়ীদের ক্ষোভ

নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি

টেকনাফের গহিন অরণ্যে ৩ যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

চট্টগ্রামে এবার ১ লাখ ৩০ হাজার ৭২৪ পরীক্ষার্থী

ফটিকছড়িতে আদিবাসী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মেঘনায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ডুপ্লেক্স বাড়িতে অগ্নিসংযোগ

পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তিতে এমপির ব্যতিক্রমী উদ্যোগ

দায়সারা মামলার আড়ালেই চলছে অবৈধ নির্মাণকাজ

ফ্যানে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু