হোম > সারা দেশ > চট্টগ্রাম

নারীদের ওপর হামলা অব্যাহত রাখলে আমরা এগিয়ে যাব, তারা পিছিয়ে যাবে: শাহজাহান

চট্টগ্রাম ব্যুরো

জামায়াতে ইসলামীর নারী দায়িত্বশীলদের ওপর সারা দেশে বিএনপি কর্মীদের হামলা অব্যাহত থাকলে আমরা ভোটের ময়দানে এগিয়ে যাব, বরং তারা (বিএনপি) ভোটের ময়দানে পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, আমাদের অনেক নারী দায়িত্বশীলের ওপর হামলা করা হয়েছে। যারা হামলা করেছে তাদের মুখোশ উন্মোচন হয়েছে। সারা দেশ তাদের নিন্দা জানাচ্ছে। আমরা কিন্তু হামলার বদলে কোন হামলা করিনি। এটাকে আমরা সমর্থনও করিনা।

শনিবার বিকালে নগরীর দেওয়ানবাজারস্থ জামায়াতের নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আগামী ২ জানুয়ারি চট্টগ্রাম ও কক্সবাজারে আসছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। সেদিন তিনি পাঁচটি জনসভায় যোগ দেবেন। প্রথমে তিনি কক্সবাজারের মহেশখালীতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের আসনে জনসভায় যোগ দেবেন। এরপর কক্সবাজার শহরে একটি, লোহাগাড়ার পদুয়ায় একটি জনসভায় যাবেন। এরপর তিনি হেলিকপ্টারে চতুর্থ জনসভা উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ডে নামবেন। সেখানে সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য দেবেন। এরপর তিনি সড়ক পথে চট্টগ্রাম শহরে এসে বন্দর এলাকায় বন্দর স্কুল ও কলেজ মাঠে মহানগরীর আসনগুলোর জন্য আয়োজিত জনসভায় যোগ দেবেন। তারপর এই পাঁচটি জনসভা শেষ করে একটি ফ্লাইটে তিনি চট্টগ্রাম ছাড়বেন।

মুহাম্মদ শাহজাহান জানান, আমরা কেন্দ্রীয় কোন জনসভা না করে এতোগুলো জনসভা করার অর্থ হচ্ছে আমরা অনেক ভোটারের কাছে পৌঁছতে চায়। চট্টগ্রাম বন্দর ও সীতাকুণ্ড উপজেলার অর্থনৈতিক গুরুত্ব ‍বুঝে এই এলাকা বেচে নেওয়া হয়েছে। আমরা চাই অনেক ভোটারের সাথে দেখা করতে, অনেক বেশি মানুষ সমবেত করতে। সীতাকুণ্ড এলাকাটি উত্তর চট্টগ্রামের মধ্যস্থানে রয়েছে। সেখানে সমাবেশ করলে চারদিক থেকে নেতাকর্মীরা আসতে পারবেন। তিনি বলেন, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান সংশ্লিষ্ট এলাকার জনদাবিগুলো সম্পর্কে অবগত আছেন। তিনি জনগণকে সেসব বিষয়ে বক্তব্য দেবেন।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে গণভোটে সবাইকে হ্যাঁ দিতে। তবে আমরা আগে থেকেই বলেছি গণভোট এবং জাতীয় নির্বাচন আলাদা আলাদা করে অনুষ্ঠিত হতে হবে। তাহলে জুলাইয়ের গণঅভ্যুত্থান মর্যাদা পেতো। গ্রাম পর্যায়ে অনেক ভোটারের দুটি ভোট দিতে সমস্যা হতে পারে। এই পর্যায়ে এসে সেটি আবারও উপলদ্ধি হচ্ছে যে গণভোট ও জাতীয় নির্বাচন আলাদা হওয়া দরকার ছিল। তবে আমরা সরকারি সিদ্ধান্তকে মেনে নিয়ে একইসাথে করার পক্ষে মনে নিয়েছি। তিনি বলেন, গণভোটে হ্যাঁ দিলে শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধসহ যারা শাহাদাত বরণ করেছেন তাদের শাহাদাতকে মর্যাদান্বিত করা। নতুন বাংলাদেশ পথ তৈরি করে দেওয়া, গোটা বাংলাদেশকে এগিয়ে দেওয়া। এজন্য আমরা গণভোটে হ্যাঁ এর পক্ষে সবাইকে আহ্বান জানাচ্ছি।

ফেনীতে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা-বোনের অবস্থা আশঙ্কাজনক

খাল খনন প্রকল্পে কোনো দুর্নীতি সহ্য করা হবে না: এমপি নিজাম

আদালত এজলাসে নারী বিচারপ্রার্থীর আত্মহত্যার চেষ্টা

কর্ণফুলীতে সাম্পান বাইচ প্রতিযোগিতা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে ডাকাতের দৌরাত্ম্য, আতঙ্কে জনজীবন

‘আমার ফাঁসি চাই’ লিখে ফেসবুকে পোস্ট এমপির

টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের পাঁচ কর্মকর্তার ৮ বছর কারাদণ্ড

চারদিনেও জ্ঞান ফেরেনি রেশমির, চোখ দিয়ে বের হচ্ছে ব্রেন ম্যাটার

আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির লোকজন পলাতক

ফেনী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির সর্বোচ্চ নজরদারি