হোম > সারা দেশ > চট্টগ্রাম

লালদীঘির চারপাশে ওয়াকওয়ে নির্মাণের ঘোষণা আসলাম চৌধুরীর

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় লালদীঘির চারপাশে ওয়াকওয়ে নির্মাণের ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য আসলাম চৌধুরী। তিনি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাত শেষে সাংবাদিকদের এ ঘোষণা দেন।

আসলাম চৌধুরী বলেন, লালদীঘি শুধু জলাশয় নয়, সীতাকুণ্ডের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। বছরের পর বছর অবহেলা, দখল ও দূষণের কারণে এর সৌন্দর্য হারিয়ে গেছে। আমরা নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্যকে আবারো জীবন্ত করে তুলতে চাই। লালদীঘিকে কেন্দ্র করে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এদিকে সামাজিক মাধ্যমেও লালদীঘি সংস্কার ও ওয়াকওয়ে নির্মাণের ঘোষণা ঘিরে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

অনেকে মনে করছেন, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে লালদীঘি শুধু একটি ঐতিহ্যবাহী জলাশয় হিসেবেই নয় বরং সীতাকুণ্ডের আধুনিক পরিবেশবান্ধব দর্শনীয় স্থান হিসেবে নতুন পরিচিতি পাবে।

জেডএম

বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ৪

চাঁদপুরে ৫ হাজার পরিবারে কোরবানির মাংস পৌঁছে দিল জামায়াত

ওমানে সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপের যুবক নিহত

পরশুরাম পাইলট স্কুলের শিক্ষার্থীদের ৮২ বছর পর পুনর্মিলনী

সিন্ডিকেটের কারসাজিতে চট্টগ্রামে নষ্ট বিপুল চামড়া

‎নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার ‎

রামগড়ে অপহরণের পর দুই মোটরসাইকেল চালককে নির্যাতন

চট্টগ্রামের কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষ, নিহত বেড়ে ৪

ছয় ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্যমুক্ত চট্টগ্রাম নগরী