হোম > সারা দেশ > চট্টগ্রাম

তিন দিন পর কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু, ফিরছেন পর্যটকেরা

জেলা প্রতিনিধি, কক্সবাজার

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সৃষ্টি হওয়া বৈরী আবহাওয়ার কারণে টানা তিন দিন বন্ধ থাকার পর কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পুনরায় পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।

রোববার ১ হাজার ৭০১ জন পর্যটক নিয়ে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দেয় পাঁচটি জাহাজ।

দ্বীপে আটকে পড়া প্রায় ৮০০ পর্যটককে নিয়ে বিকেল ৪টার দিকে জাহাজগুলো কক্সবাজারের পথে ফিরতি যাত্রা শুরু করেছে। এর আগে শনিবার (২১ নভেম্বর) উপজেলা প্রশাসনের বিশেষ অনুমতিতে ১৬টি ট্রলারে করে টেকনাফ হয়ে নিজেদের গন্তব্যে ফিরে যান প্রায় ৭ শতাধিক পর্যটক।

বঙ্গোপসাগর উত্তাল থাকায় গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছিল প্রশাসন। ফলে গত ১৭ ও ১৮ নভেম্বর দ্বীপে বেড়াতে গিয়ে সেখানে আটকা পড়েছিলেন প্রায় দেড় হাজার পর্যটক।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছিলেন। স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে শনিবার ট্রলারে করে প্রায় ৭ শ জন ফিরে যান এবং বাকি ৮ শতাধিক পর্যটক আজ জাহাজে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১১তম শাহাদাত বার্ষিকি পালিত

বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট ও সীমান্ত ফাঁড়ি পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

চট্টগ্রাম বন্দরে রুশ তেলবাহী জাহাজ মালিকানার দাবিতে মামলা

সাদিক কায়েমের গ্রামের বাড়ি পরিদর্শন করেছে সেনাবাহিনী

সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, জেলা জামায়াতের ক্ষোভ

টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার

বিজিবির বিশেষ অভিযানে শতাধিক আইইডি বোমা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বিদেশি পিস্তল ও গুলিসহ ফেনীর দুই চোরাকারবারি গ্রেপ্তার

সাদিক কায়েমের বাড়িতে পেট্টোলবোমা মেরে অগ্নিসংযোগ

নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান ডিসির