হোম > সারা দেশ > চট্টগ্রাম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নবীনগরে বিএনপির দোয়া মাহফিল

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ্ সুফি সায়্যেত আজমত উল্লাহ (র.) সিনিয়র মাদ্রাসা ও এতিমখানা মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাজমুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মোহাম্মদ জসীম, মো. সায়েদুল হক সাঈদ, সালাহ্ উদ্দিন ভূইয়া শিশির, জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কে. এম মামুন অর রশিদ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাড. রাজিব আহসান চৌধুরী পাপ্পু, জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান মঞ্জু, জেলা বিএনপির সদস্য আবু সায়েদ, মোহাম্মদ হযরত আলী, আশরাফ হোসেন রুবেল প্রমুখ।

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

রাউজানে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৫৪

ফাঁদ পেতে মেছো বিড়াল পিটিয়ে মারলো মুরগির খামার মালিক