কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার বিকেলে উপজেলার মিঠাছড়ি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও দুজন। আহত দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।