হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্কুলছাত্রীদের নিয়ে ভিডিও, টিকটকারের মাথা ন্যাড়া-গলায় জুতার মালা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ও ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁওতে স্কুলছাত্রীদের নিয়ে আপত্তিকর টিকটক ভিডিও বানানোর অভিযোগে দু’তরুণকে মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে শাস্তি দিয়েছে ক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে পোকখালী উচ্চবিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পোকখালী ইউনিয়নের রায়হান ও রবিউল নামের দু’কিশোর ওই বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে অশ্লীল মন্তব্যসহ ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এতে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার সকালে স্কুল খোলার আগেই ছাত্র-জনতা তাদের ধরে এনে বিদ্যালয়ের শহীদ মিনারে বেঁধে মাথা ন্যাড়া করে ও গলায় জুতার মালা ঝুলিয়ে দেয়। পরে ব্যবহৃত মোবাইল জব্দ করে কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম শফি বলেন, ‘আমি স্কুলে পৌঁছানোর আগেই এলাকাবাসী শাস্তি দিয়েছে। পরে মোবাইল জব্দ করে ইউএনওকে জানানো হয়। অভিভাবকদের উপস্থিতিতে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’

দু’দিন আগে বিদ্যালয়ের শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আপত্তিকর মন্তব্য করে তৈরি করা ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে এ ঘটনার সূত্রপাত হয়।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল