হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। বুধবার ভোরে তিনপুলের মাথা এলাকায় এ মিছিল বের হয়।

স্থানীয় সূত্র জানায়, গোলাম রসুল মার্কেটের সামনে তিনপুলের মাথা থেকে মিছিলটি শুরু হয়ে জুবিলি রোডের দিকে অগ্রসর হয়। মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরাই নেতৃত্ব দেন।

মিছিলের ১ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ-মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে অংশগ্রহণকারীদের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম বলেন, ভোরে তিনপুল এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল বের হওয়ার খবর পেয়েছি। কারা মিছিল করেছে তা যাচাই করা হচ্ছে। তাদের ধরতে অভিযান চলছে এবং গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭