হোম > সারা দেশ > চট্টগ্রাম

নবীনগরে বজ্রপাতে স্বামীর মৃত্যু, হাসপাতালে স্ত্রী

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বজ্রপাতে নজর আলী মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী জুলেখা বেগম (৪০) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মোক্তারামপুর কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশে ডোবা থেকে নজর আলী ও তার স্ত্রী মাছ ধরতে গিয়েছিলেন। ওইসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সাথে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে তারা দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নজর আলী মিয়াকে মৃত ঘোষণা করেন এবং তার স্ত্রী জুলেখা বেগম চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারো কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট বুঝিয়ে দিয়েছে। নিহতদের স্ত্রী এখন সুস্থ আছেন।

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত

নিহত ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী, ন্যায়বিচারের আশ্বাস

থানায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত মা-মেয়ে

লামা রিপোর্টার্স ক্লাবের দায়িত্বে তৈয়ব আলী ও বেলাল আহমদ

আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো বিজিবি