হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার নতুন (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে মুহাম্মাদ শোরাফ উদ্দিন স্বপনকে সভাপতি, ইসমাইল হোসেন রাসেলকে সহ-সভাপতি এবং মুফতি মনির হোসাইনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার সকালে লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী শহীদ মাসরুর চত্বর সংলগ্ন সৈয়দ ফজলুল করীম (রহ.) কমপ্লেক্সে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা শাখার সভাপতি ইসমাইল সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাসেল।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট বায়েজিদ হোসাইন। তিনি নবগঠিত কমিটির নেতাদের শপথবাক্য পাঠ করান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মুহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মহিউদ্দিন, সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ডা. নাছির আহমেদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মুরাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এমই

রাষ্ট্রীয় সম্মান ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন, ইউএনও বললেন সন্ধ্যার পর নিয়ম নেই

তাহসিন হত্যায় গুলি ছুড়ে ৮ জন, অস্ত্র সরবরাহ করে ৩ জন

কক্সবাজার থেকে পর্যটকবাহী ৩টি জাহাজ যাচ্ছে সেন্টমার্টিন

টেকনাফে নিহত সেনাসদস্যের পরিবারে শোকের মাতম

দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতি করতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতাকে হত্যাচেষ্টার মামলায় কারাগারে যুবদল নেতা

খাগড়াছড়িতে আগুনে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান

সীতাকুণ্ডে লরিচাপায় নিহত আইআইইউসি শিক্ষার্থী, আলটিমেটামের তিন দিনের মাথায় গ্রেপ্তার চালক

জুলাই বিপ্লবোত্তর চাকসু কতটা সফল, কতটা ব্যর্থ

আট মাস পর ৮৩৬ পর্যটক নিয়ে মৌসুমের প্রথম জাহাজ সেন্টমার্টিনে