হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের হালিশহরের বড়পোল এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে পুলিশ বক্সের জানালার কিছু অংশ পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে পুলিশ বক্সের জানালার বাইরে থেকে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এতে জানালার কিছু অংশ পুড়ে যায়। আগুনের ধোঁয়ায় পুলিশ বক্সের ভেতর ও বাইরের দেয়াল কালো হয়ে যায়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

হালিশহর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে দুর্বৃত্তরা পুলিশ বক্সে আগুন দেয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত কয়েক দিনে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে পুলিশ বক্সসহ সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ১৯ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি চলাকালে বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সময়ে নগরের মুরাদপুর এলাকায় ট্রাফিক পুলিশের আরেকটি বক্সেও আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনার মধ্যে এবার হালিশহরের বড়পোল এলাকায় পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটল।

চট্টগ্রামে দুই বছরেও শেষ হয়নি আইনজীবী আলিফ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

উখিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও, পদ হারালেন ছাত্রদল নেতা

রামগঞ্জে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ভুয়া টেন্ডার দেখিয়ে ২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ভারত থেকে ফেরা নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে নিজ বাড়িতে আশ্রয়, বহিষ্কার যুবদল কর্মী

ফেনী শহরে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ৮ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

পটিয়ায় পুলিশ পরিচয়ে লাখ টাকা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে মারধর

ফেনীতে সপ্তাহের ব্যবধানে নতুন এসপি, হাবীবুল্লাহকে পাঠানো হলো খাগড়াছড়িতে

অল্পের জন্য রক্ষা পেলেন এমপি সাঈদ আল নোমান