হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় আমিরের সমাবেশ ঘিরে জামায়াতের ব্যাপক প্রস্তুতি

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটির মহানগর কমিটি। আগামী ৩০ জানুয়ারি নগরীর টাউন হল মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। বুধবার বেলা ১১টায় নগরীর গোল্ডেন স্পুন অডিটোরিয়ামে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করে মহানগর জামায়াত ।

প্রেস ব্রিফিংয়ে কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও কুমিল্লা-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ বলেন, আগামী ৩০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর জামায়াতের আয়োজনে এক ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীর উদ্দেশে বক্তব্য দেবেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান।

জনসভায় ১১ দলীয় জোটের জেলা ও কেন্দ্রীয় নেতরা বক্তব্য দেবেন। জনসভায় ১৫০টি মাইকের পাশাপাশি পুরো টাউন হল মাঠে সাউন্ড সিস্টেম থাকবে। বীরচন্দ্রনগর মিলনায়তনের দ্বিতীয় তলার ছাদে স্টেইজ থাকবে বলে জানান নেতারা।

চান্দিনায় গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন

সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ আসামির মামলায় আরও ৩ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ

ক্রেতা ও বিক্রেতা শূন্য ভোলাচং পশুর হাট

চট্টগ্রামে এনসিপির ৬ নেতার বিরুদ্ধে সহকর্মীর মামলা

কুমিল্লায় পুলিশি অভিযানে আট ডাকাত গ্রেপ্তার

চট্টগ্রামে নতুন ফিশারিঘাট দখলের চেষ্টা ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

বিজিবির কাছে সশস্ত্র জেএসএসের দুই সদস্যের আত্মসমর্পণ

চার ভাইয়ের জানাজা পড়ালেন ছোট ভাই, শোকে নির্বাক এলাকাবাসী

রামগঞ্জে ভূমিসেবা মেলার উদ্বোধন

মাদক পাচারের ভিডিও করায় দুই সাংবাদিকের ওপর হামলা