হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্বামীর বাড়িতে দাফন সম্পন্ন ইউএনও ফেরদৌস আরা হ্যাপির

উপজেলা প্রতিনিধি, (দাউদকান্দি) কুমিল্লা

ছবি: আমার দেশ।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার খানেবাড়ি গ্রামে ইউএনও ফেরদৌস আরা হ্যাপির দাফন সম্পন্ন করা হয়৷ বুধবার (১৪ জানুয়ারি) বাদ আসর উপজেলার বিটেশ্বর ইউনিয়নের খানেবাড়ি গ্রামে স্বামী শিক্ষক শাহজাহানের বাড়িতে তাকে দাফন করা হয়।

এর আগে বাদ জোহর ঢাকার ডেমরায় তার বাবার বাড়িতে শেখদী কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

ফেরদৌস আরা হ্যাপি ব্যক্তিগত জীবনে এক কন্যাসন্তানের জননী। স্বামী মো. শাহজাহান দাউদকান্দি উপজেলার চক্রতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

নিহতের স্বামী শিক্ষক মো. শাহজাহান বলেন, মাইগ্রেনের ব্যথা নিয়ে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকাল ৭টায় ব্রেইন স্ট্রোক করে তিনি হাসপাতালে মারা যান।

ফেরদৌস আরা হ্যাপি ২০২৫ সালের ৯ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে যোগদান করেন। এর আগে সহকারী কমিশনার হিসেবে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারে কর্মকর্তা ছিলেন।

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী