হোম > সারা দেশ > চট্টগ্রাম

আ.লীগের সঙ্গে যোগাযোগ, যুবদল নেতা বহিষ্কার

কুমিল্লা প্রতিনিধি

আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও বিভিন্ন কাজে সহযোগিতার অভিযোগে কুমিল্লা উত্তর জেলা যুবদলের অধীন মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়াকে দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের পরিচালনায় ভূমিকা রাখার অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল শুরু হতেই পুলিশের ঘেরাও, পালানোর সুযোগ পাননি কেউ

চুয়েট সংকট নিরসনে নতুন দাবি, বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকেই ভিসি চান শিক্ষক-শিক্ষার্থীরা

দাঁড়ি-টুপি দেখলেই যারা জঙ্গি ট্যাগ দিয়েছে, সেই অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

কুবিতে অনলাইনে ভাইভা নিয়ে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া

ঈদগাঁওয়ে বালু নিয়ে দ্বন্দ্বে গুলিবর্ষণ, যুবলীগ নেতা আটক

উখিয়ায় ৩১ দিন পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন

আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার নির্বাচনি কার্যালয় উদ্বোধন

চট্টগ্রামে বাড়ছে ক্যানসার রোগী, নেই পূর্ণাঙ্গ চিকিৎসাকেন্দ্র

আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ