হোম > সারা দেশ > চট্টগ্রাম

সড়কে গাছ ফেলে পালালো আ.লীগের নেতাকর্মীরা

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বৈলছড়ি মহিলা কলেজ সংলগ্ন প্রধান সড়ক ও সাধনপুর এলাকায় গাছ ফেলে পালিয়ে গেছে আ.লীগের নেতাকর্মীরা। শনিবার দিবাগত রাতে গভীর রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ চার সংগঠনের ডাকা হরতালের সমর্থনে বাঁশখালীতে গাছ ফেলে অবরোধের চেষ্টা করা হয়। খবর পেয়ে ভোরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে কাটা গাছের গুঁড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। তবে সকাল হতে কোনো নেতাকর্মীকে পিকেটিং বা মিছিল মিটিং করতে দেখা যায়নি।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম বলেন, সড়কে ফেলে রাখা গাছ সরানো হয়েছে। তাদের কোনো কার্যক্রম নেই, নিষিদ্ধ সংগঠনের নাম দিয়ে কেউ মাথাচাড়া দিয়ে উঠলে তাদের শক্ত হাতে দমন করা হবে।

স্কুলের নববর্ষের অনুষ্ঠান থেকে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত

সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নববর্ষ উদযাপনে

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর সঙ্গে মব সৃষ্টির অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

পটিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মাদক ও মানবপাচার নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহরাস্তি ও হাজীগঞ্জে খাজনা বন্ধের ঘোষণা এমপির

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ৫ পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

২৪-এর গণআন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাই বাস্তবতা তুলে ধরতে সক্ষম