হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রস্তুত কুমিল্লার ডিগবাজি মাঠ, সন্ধ্যায় বক্তব্য রাখবেন তারেক রহমান

জেলা প্রতিনিধি, কুমিল্লা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি প্রচারের অংশ হিসেবে আজ কুমিল্লার তিনটি জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে কুমিল্লার শুয়াগাজী ফুলতলীর ডিগবাজি মাঠসহ বিভিন্ন এলাকায় ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপি।

দলীয় সূত্র জানায়, রোববার দুপুরে চট্টগ্রাম থেকে ফেনী হয়ে বিকেল ৬টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে প্রথম জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। এরপর তিনি কুমিল্লার সবচেয়ে বড় জনসভা হিসেবে পরিচিত শুয়াগাজীর ডিগবাজি মাঠে বক্তব্য দেবেন। সেখানে জনসভা শেষে দাউদকান্দিতে আরেকটি জনসভায় বক্তব্য দিয়ে নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় প্রবেশ করবেন বিএনপির চেয়ারম্যান।

তারেক রহমানের আগমন উপলক্ষে কুমিল্লার সড়ক ও মহাসড়ক ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে। তাকে শুভেচ্ছা জানিয়ে মহাসড়কের বিভিন্ন মোড়ে মোড়ে ব্যানার-ফেস্টুন টাঙিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম দৈনিক আমার দেশকে জানান, দীর্ঘ ২৩ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখার জন্য কুমিল্লার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে প্রায় ১০ লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতি হতে পারে।

এদিকে তারেক রহমানকে এক নজর দেখার জন্য শনিবার রাত থেকেই শুয়াগাজীর ডিগবাজি মাঠে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও কুমিল্লা দক্ষিণ জেলার ছয়টি আসনের সমন্বয়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিন দৈনিক আমার দেশকে বলেন, “ডিগবাজি মাঠের জনসভা কুমিল্লার সর্বকালের সর্ববৃহৎ জনসভা হতে যাচ্ছে। এই জনসভা থেকেই বিএনপির নির্বাচনি দিকনির্দেশনা পাওয়া যাবে।”

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭