হোম > সারা দেশ > চট্টগ্রাম

পরকীয়া প্রেমিককে ডেকে নিয়ে ৪ টুকরো, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাসে পরকীয়ার সম্পর্কের জেরে মো. নজরুল ভূঁইয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছেন প্রেমিকা ও তার স্বামী। হত্যার পর তার লাশ চার টুকরো করে নদীতে ফেলে দেওয়া হয়।

এই ঘটনায় প্রেমিকা স্মৃতি (২৭) এবং তার স্বামী মো. হোসেন মিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত নজরুল ভূঁইয়া তিতাসের সাহাবৃদ্দি গ্রামের মো. হানিফ ভূঁইয়ার ছেলে এবং পেশায় ট্রাক্টর চালক ছিলেন।

গত ৬ আগস্ট রাতে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর ৮ আগস্ট তার বাবা হানিফ ভূঁইয়া তিতাস থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

পুলিশ নিখোঁজ নজরুলের মোবাইল ফোনের সূত্র ধরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রবিবার (১০ আগস্ট) ভোরে সিএনজি চালক হোসেন ও তার স্ত্রী স্মৃতিকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুজনই নজরুলকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেন। এরপর লাশ চার টুকরো করে বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়ার কথাও জানান। পুলিশ বর্তমানে লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

নিহতের বাবা হানিফ ভূঁইয়া জানান, পরিকল্পিতভাবে তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে এবং তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ বলেন, নিখোঁজ ডায়েরির সূত্র ধরে তদন্ত করে আমরা অভিযুক্তদের গ্রেপ্তার করেছি। তারা নজরুলের লাশ চার টুকরো করে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী লাশ উদ্ধারের চেষ্টা চলছে।

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন