হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে জামায়াতসহ ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীসহ আটজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত শুনানিতে যাচাইবাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এর আগে রোববার সকাল ১০টা থেকে দুই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাইবাছাই শুনানি শুরু হয়। এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন চট্টগ্রাম-৮ ও চট্টগ্রাম-৯ আসনের শুনানি পরিচালনা করেন৷ অপরদিকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চট্টগ্রাম-১৩ আসনের শুনানি পরিচালনা করেন৷

জানা যায়, বিভাগীয় কমিশনার কার্যালয়ের শুনানিতে চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের প্রার্থী ডা. ফজলুল হকের মনোনয়নপত্র দ্বৈত নাগরিকত্বের কারণে (আমেরিকা) বাতিল করা হয়। এ ছাড়া একই আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী (জেএসডি) আব্দুল আবুল মোমেন চৌধুরীর নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নপত্রের স্বাক্ষর সঠিক না থাকায় এবং স্বতন্ত্র প্রার্থী মিলন কান্তি শর্মার ১ শতাংশ ভোটারের তথ্য সঠিক না থাকায় বাতিল করা হয়েছে। এছাড়া একই আসনে নাগরিক ঐক্যের প্রার্থী নুরুল আবছারের মনোনয়নপত্র ঋণখেলাপি ও সিটি করপোরেশনের ট্যাক্স বকেয়া থাকায় বাতিল করা হয়েছে।

এদিকে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নপত্রের স্বাক্ষরে মিল না থাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী শেহাব উদ্দিনে এবং স্বতন্ত্র প্রার্থী মো. আজাদ চৌধুরীর ১ শতাংশ ভোটারের তথ্য সঠিক না থাকায় বাতিল করা হয়েছে।

অপরদিকে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে দলীয় মনোনয়ন সঠিক না থাকায় বিএনপির বিদ্রোহী আলী আব্বাস এবং ঋণখেলাপি হওয়ায় গণঅধিকারের মো. মুজিবুর রহমানের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

পুলিশের হ্যান্ডকাফসহ পালিয়েছে মাদক কারবারি

মিজোরামে অস্ত্রের গোপন মজুত, গন্তব্য বাংলাদেশের পাহাড়

কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির দায়িত্বে আশেক-আ. রহমান

শপথ নিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমির

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, ককটেল বিস্ফোরণ

যেভাবে বিএনপির কর্মসূচিতে বেজে উঠলো শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

ব্যবসা নয়, হাসপাতাল হতে হবে মানবসেবার প্রতিষ্ঠান

ডিসেম্বরে কোনো আপার এ দেশে আসার সুযোগ নেই

সরকারের ৭ মাসের কর্মকাণ্ডে জনগণের মধ্যে উৎকণ্ঠা বেড়েছে

শাহরাস্তিতে আ.লীগ ও যুবলীগের ৬ নেতা আটক