হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত ১৫

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কসবা উপজেলার কদমতলী এলাকা ও পুরাতন বাজারে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের নেতৃত্বে স্থানীয় আড়াইবাড়ি দরবার শরিফের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটিতে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি স্থানীয় কদমতলী মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ চলছিল।

এ সময় স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত বিএনপির আরেকটি গ্রুপ কদমতলী এলাকায় পৌঁছালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ করা হয়। সংঘর্ষে পুরো কসবা শহর রণক্ষেত্রে পরিণত হয় এবং আতঙ্কে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।

কসবা থানার ওসি আলী মো. রাশেদ জানান, বিএনপির দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছিল। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কসবার ইউএনও ছামিউল ইসলাম জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপির দুই পক্ষেরই পৃথক কর্মসূচি ছিল। দুই পক্ষই শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের কথা বললেও একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

চার ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়ক অবরোধ প্রত্যাহার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছোট কমলদহ যেন মৃত্যুফাঁদ: এক দিনে প্রাণ গেল দুজনের

ট্রাক আটকে কারাগারে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক, হদিস নেই ২০ টন সারের

পুলিশের হ্যান্ডকাফসহ পালিয়েছে মাদক কারবারি

কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির দায়িত্বে আশেক-আ. রহমান

শপথ নিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমির

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, ককটেল বিস্ফোরণ

যেভাবে বিএনপির কর্মসূচিতে বেজে উঠল হাসিনাকে নিয়ে লেখা গান

ব্যবসা নয়, হাসপাতাল হতে হবে মানবসেবার প্রতিষ্ঠান

ডিসেম্বরে কোনো আপার এ দেশে আসার সুযোগ নেই