হোম > সারা দেশ > চট্টগ্রাম

নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন কাজী মো. ওয়াজেদ উল্লাহ জসিম। সোমবার সকালে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা তাকে বরণ করে নেন।

এর আগে মো. আবু মুছা ২০০৯ সাল থেকে ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন। তিনি রোববার (৩১ আগস্ট) বিদায় নিয়ে অবসরে চলে গেছেন।

কাজী মো. ওয়াজেদ উল্লাহ জসিম বলেন, ব্রিটিশ থেকে শুরু করে সুদীর্ঘকাল যারা প্রধান শিক্ষকের চেয়ারে ছিলেন তারা ছিলেন জ্ঞানের মহিমায় ভাস্বর। তাদের তুলনায় আমরা সিন্ধুর মাঝে বিন্ধুতুল্য। তাদের দেখানো পথে এক ঝাঁক শিক্ষক নিয়ে সরকারি বিধি মোতাবেক উক্ত জনপদে জ্ঞানের আলো বিতরণের জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। সম্মানিত অভিভাবকগণ আমাদের সহযোদ্ধা। শিক্ষার্থীরা আমাদের অক্সিজেন। গতানুগতিক মুখস্থ বিদ্যা পরিহার করে সৃজনশীল ও উদ্ভাবনী শিক্ষার্থী তৈরি করাই আমার প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, শিক্ষাই মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, তাই আমার সর্বোচ্চ আন্তরিকতা ও মেধা দিয়ে সকলের সহযোগিতার মাধ্যমে বিদ্যালয়ের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরসলভাবে কাজ করে যাব।

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত

নিহত ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী, ন্যায়বিচারের আশ্বাস

থানায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত মা-মেয়ে

লামা রিপোর্টার্স ক্লাবের দায়িত্বে তৈয়ব আলী ও বেলাল আহমদ

আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো বিজিবি